ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের হুমকির মুখে আগাম নির্বাচনের প্রস্তুতিতে কানাডা
ডুয়া নিউজ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য সম্পর্কিত হুমকির প্রেক্ষাপটে কানাডা আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি শীঘ্রই আগাম নির্বাচনের ঘোষণা দিতে যাচ্ছেন।
রোববার (২৩ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে কানাডার ৪ কোটি ১০ লাখ জনসংখ্যার সামনে এক ভাষণে এই সিদ্ধান্ত জানাবেন তিনি।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ ও সীমানা সংক্রান্ত হুমকির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ার জন্য আরও শক্তিশালী একটি ম্যান্ডেট আশা করছেন কার্নি।
চলতি মাসের মাঝামাঝিতে তিনি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শুরুতেই ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা করেন।
যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তবে অক্টোবরের আগেই পার্লামেন্টের নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এ উদ্যোগ পরিস্থিতির পরিবর্তন করতে পারে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ