ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে নি-হ-ত ১৬
ডুয়া ডেস্ক : দুই প্রতিবেশি দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের পশ্চিমাঞ্চলের আফগানিস্তান সীমান্ত লাগোয়া একটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ রবিবার (২৩ মার্চ) পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সংঘর্ষে ওই জঙ্গিরা নিহত হয়েছেন বলে পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্তে ২২ থেকে ২৩ মার্চের রাতে গুলি বিনিময় হয়েছে। দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই জঙ্গিদের হত্যা করেছেন। ‘‘আমাদের সৈন্যরা কার্যকরভাবে জঙ্গিদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন,’’ বিবৃতিতে বলেছে পাকিস্তানের সেনাবাহিনী।
পাকিস্তান সেনাবাহিনীর আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, “উত্তর ওয়াজিরিস্তান জেলার গোলাম খান কালায় সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টার সময় ১৬ জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ