ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক তুলে নিল ভারত
ডুয়া ডেস্ক : ভারত পেঁয়াজ রপ্তানির ওপর থাকা ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে। দেশটির রাজস্ব বিভাগ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী মাসের ১ এপ্রিল থেকে এটি কার্যকর হবে।
গতকাল শনিবার (২২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশীয় বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করতে প্রায় পাঁচ মাস ধরে ন্যূনতম রপ্তানি মূল্য ও সরাসরি নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপের পর ভারত সরকার এবার রপ্তানি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক কার্যকর ছিল। ভারত সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের ক্রয়ক্ষমতা বজায় রাখার প্রতিশ্রুতির প্রতিফলন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, ‘আগামী ১ এপ্রিল থেকে পেঁয়াজের ওপর ২০ শতাংশ রপ্তানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত সরকার। দেশটিতে পেঁয়াজের দাম কমার মধ্যে কৃষকদের স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ভারতের ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, “এই সিদ্ধান্ত কৃষকদের লাভজনক মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের কাছে পেঁয়াজের ক্রয়ক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতির আরেকটি প্রমাণ হিসেবে সামনে এসেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার