ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ
ট্রাম্পের হুঁশিয়ারির কাছে নতি শিকার করল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ডুয়া ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থি ব্যাপক বিক্ষোভের পর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের দাবি মেনে নিয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়ান এবং আফ্রিকান স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর প্যালেস্টাইন স্টাডিজ তহবিলের তদারকির জন্য বিস্তৃত ক্ষমতাসম্পন্ন একজন সিনিয়র ভাইস প্রভোস্ট নিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে।
এ সম্পর্কিত একটি স্মারকলিপি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাপ্ত এই স্মারকলিপি অনুসারে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছে, ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীদের সঙ্গে কীভাবে আচরণ করা হচ্ছে সে সম্পর্কে ‘বৈধ’ উদ্বেগগুলো সমাধান করার জন্য তারা কঠোর পরিশ্রম করছে।
এছাড়াও মিডল ইস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর প্যালেস্টাইন স্টাডিজের উপর নিয়ন্ত্রণ কঠোর করার পাশাপাশি ক্যাম্পাস পুলিশকে শিক্ষার্থীদের গ্রেফতারের ক্ষমতা দিতে সম্মত হয়েছে।
এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ৪০০ মিলিয়ন ডলার ‘ফেডেরাল ফান্ডিং’ বন্ধ করার কথা জানিয়েছিল ট্রাম্পের প্রশাসন। ইহুদি-বিদ্বেষের অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্টের অফিস থেকে অনুদান বন্ধ করার কথা জানানো হয়। তার পরেই ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে ট্রাম্পের দাবির কাছে নতি স্বীকার করল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ