ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা
ডুয়া নিউজ: বিদ্যুৎ বিভ্রাটের কারণে গভীর রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ জরুরীভাবে ১২০টিরও বেশি বিমানের গন্তব্য পরিবর্তন করেছে।
সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিভ্রাটটি ঘটেছে বিমানবন্দরে অবস্থিত একটি বিদ্যুতের সাবস্টেশনে আগুন লাগার ফলে। এর ফলে কর্তৃপক্ষ মধ্যরাত পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা যাত্রীদের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বে টুইটার) বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, "আমাদের যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে, হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।"
এ সময় যাত্রীদের বিমানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার২৪ জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আকাশে থাকা কমপক্ষে ১২০টি বিমানের গন্তব্য পরিবর্তন করা হয়েছে অথবা তাদের মূল স্থানে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।
এই পরিস্থিতির কারণে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী, যাদের অনেকেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য বিমান ধরতে এসেও ফিরে যেতে বাধ্য হচ্ছেন। যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ