ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডুয়া’র সাবেক সভাপতি মঞ্জুর এলাহীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
ডুয়া ডেস্ক: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সাবেক সভাপতি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় তাঁর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যায় ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে মনে প্রাণে ধারণ করতেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। আর বাবার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন সৈয়দ মঞ্জুর এলাহীর নাতি সৈয়দ আরমান খসরু, ঢাবি অ্যামনাইয়ের সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, দপ্তর সচিব মো. বায়েজিদ বোস্তামি ও সদস্য গোপাল চন্দ্র বিশ্বাস।

এর আগে সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী। শামসুজ্জামান দুদু ও এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী প্রতিথযশা এক ব্যক্তি। তাঁর হাত ধরে ডুয়া’র ভিত্তি অনেক শক্তিশালী হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা কর্মকান্ড সম্প্রসারিত হয়েছে।
তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ১২ মার্চ (বুধবার) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে ডুয়া’র সাবেক এ সভাপতি মারা যান। সৈয়দ মঞ্জুর এলাহী ২০০৪ থেকে ২০১৩ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)