ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
৩৪ দিন বন্ধ সব কোচিং সেন্টার
ডুয়া ডেস্ক: আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষাটি আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয় একগুচ্ছ নির্দেশনা জারি করেছে। এর মধ্যে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ৩৪ দিন সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।
প্রশ্নফাঁস রোধে এবং পরীক্ষার সুষ্ঠুতা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে। যারা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা উত্তর সরবরাহের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস বা গুজব ছড়ানোর সঙ্গে জড়িত চক্রগুলোর কার্যক্রমও পর্যবেক্ষণ করা হবে।
এছাড়া পরীক্ষা কেন্দ্রের আশপাশে সব ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা শেষে উত্তরপত্র দ্রুত কাছের ডাক বিভাগে পাঠানোর ব্যবস্থা করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার সময়ের পর কেন্দ্রে প্রবেশ করলে পরীক্ষার্থীকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন, ঘড়ি, কলম বা কোনো অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। এই ধরনের ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২,২৯১টি এবং প্রতিষ্ঠান সংখ্যা ১৮,০৮৪টি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ পরীক্ষার্থী রয়েছে, যার মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ পরীক্ষার্থী রয়েছে, এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)