ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
খাতা মূল্যায়নে গোপনীয়তা না মানলে ২ বছরের জেল
পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এই নিয়ম লঙ্ঘন প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষকের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।
শনিবার (১৯ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় দলিল এবং এটি পরীক্ষকদের কাছে একটি পবিত্র আমানত। কোনো অবস্থাতেই পরীক্ষক নিজে ছাড়া অন্য কোনো ব্যক্তি—যেমন শিক্ষার্থী, অন্য কোনো শিক্ষক বা পরীক্ষকের পরিবারের কোনো সদস্য—উত্তরপত্রে বৃত্ত ভরাট করা বা মূল্যায়নের মতো কাজে সম্পৃক্ত হতে পারবেন না।
এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, এ ধরনের কাজ ‘পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০’ অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। আইন অনুযায়ী, এই অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির দুই বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সকল প্রধান পরীক্ষক এবং সংশ্লিষ্টদের উত্তরপত্র মূল্যায়ন ও সংরক্ষণে সর্বোচ্চ পর্যায়ের গোপনীয়তা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাটি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া, এর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ