ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে ২২ দিনে গড়াল শিক্ষকদের আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে টানা ২২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সোমবার সকাল থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আশ্বাস ও আলোচনার পরও দাবি পূরণ না হওয়ায় শিক্ষকরা অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব মাদরাসাকে জাতীয়করণের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
গতকালও শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। পরে দুপুরে যমুনা অভিমুখে লংমার্চে বের হলে পুলিশের বাধার মুখে পড়েন। বিকেলে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে আলোচনা করেন এবং ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অনুদানবিহীন মাদরাসার শিক্ষকরা এ আশ্বাসে সন্তুষ্ট নন।
এ আন্দোলন ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে। ২৯ অক্টোবর সচিবালয় অভিমুখে মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে। এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হন, যারা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম পুলিশি হামলার নিন্দা জানিয়ে আহতদের চিকিৎসা ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)