ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
এইচএসসি পরীক্ষা স্থগিত: নতুন রুটিন প্রকাশ
বন্যার কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। এ পরীক্ষা ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে শিক্ষা বোর্ডের আওতায় থাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রোববার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম জানান, স্থগিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই দিনের বিভিন্ন বিষয়ের পরীক্ষা ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (১৭৪), হিসাববিজ্ঞান ১ম পত্র (২৫৩) এবং যুক্তিবিদ্যা ১ম পত্র (১২১) বিষয়ের পরীক্ষা ওই দিন একই সময়ে অনুষ্ঠিত হবে।
এর আগে বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। বন্যাজনিত কারণে এসব পরীক্ষা স্থগিত করা হলেও দেশের অন্য আটটি সাধারণ শিক্ষা বোর্ডে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)