ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সৌদির প্রস্তাবে আফ্রিকার দেশের ‘না’
ডুয়া ডেস্ক : আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ২০০ মসজিদ তৈরি করে দিতে চেয়েছিল সৌদি আরব। তবে দেশটির সেই প্রস্তাবে রাজি হননি বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে মসজিদ নয়, স্কুল ও হাসপাতালের মতো স্থাপনা তাদের বেশি প্রয়োজন।’
বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট বলেন, “আমরা সৌদি আরবকে অনুরোধ করবো আমাদের জনগণের জন্য আরও গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে যেন বিনিয়োগ করে। যেমন স্কুল, হাসপাতাল কিংবা অন্যান্য অবকাঠামো যা কর্মসংস্থান বৃদ্ধি করবে।”
ইব্রাহিম ত্রাওরে বলেন, “ইতিমধ্যে বুরকিনা ফাসোতে অনেক মসজিদ রয়েছে। অনেক মসজিদে মানুষও হয়না। তাই এখন এমন স্থাপনা দরকার যা দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে।”
তার প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে। পাবলিক নির্মাণকাজ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাপনা ও সরবরাহ তিনি নিজেই সরাসরি পর্যবেক্ষণ করছেন। এছাড়া আবাসন সংকট সমাধানে কাজ করছেন তিনি। ২০২৪ সালের ১২ জুলাই তিনি এক হাজার সামাজিক আবাসন ইউনিট নির্মাণের ঘোষণা দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ