ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ছত্তিশগড়ে অভিযানে ভারতীয় এক জওয়ানসহ নিহত ২৩
ডুয়া ডেস্ক: ভারতের ছত্তিশগড়ে একটি অভিযান চলাকালীন বন্দুকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। এতে ভারতীয় পুলিশের এক জওয়ানসহ অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছেন। ভারতের এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ছত্তিশগড়ের বিজাপুর এবং কাকের জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে মাওবাদীদের সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ২২ জন মাওবাদী এবং এক পুলিশ জওয়ান নিহত হন। এছাড়া আরও দুই জওয়ান গুরুতর আহত হয়েছেন। ছত্তিশগঢ় পুলিশের দাবি, সকাল ৭টার দিকে দন্তেওয়াড়া জেলার সীমানায় বিজাপুরের গঙ্গালুর এলারায় পাহাড়ি এবং জঙ্গলঘেরা এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৮ জন মাওবাদী নিহত হন। অন্যদিকে কাকের জেলায় পৃথক সংঘর্ষে আরও চার মাওবাদী নিহত হয়।
এটি নতুন নয়, এর আগেও গত ৯ ফেব্রুয়ারি বিজাপুরে সিআরপিএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ জন মাওবাদী নিহত হয়েছিলেন। গত ১৯ জানুয়ারি থেকে ছত্তীসগঢ়, মহারাষ্ট্র ও ওড়িশার মধ্যে একটি আন্তঃরাজ্য অভিযান শুরু হয়, যেখানে এখন পর্যন্ত দুই শতাধিক মাওবাদী নিহত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ