ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বার্ন ইনস্টিটিউটের ১৫ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
ডুয়া ডেস্ক : রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৫তলা থেকে লাফিয়ে পড়ে পলাশ (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, পলাশ ইনহ্যালেশন বার্নে আক্রান্ত হয়ে ৬০১ নম্বর মেইল এইচডিইউতে ভর্তি ছিলেন। তিনি আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে ওয়ার্ডে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর ইনস্টিটিউটের পেছনের রাস্তায় তার নিথর দেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তিনি ১৫তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।
পলাশের ছোট ভাই অলক বিশ্বাস জানান, ৬ মার্চ একটি গার্মেন্টসের ওয়াশিং প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় তার ভাইয়ের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। এরপর তাকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। নয় দিন আইসিইউতে থাকার পর দুই দিন আগে তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছিল।
অলক জানান, পলাশের গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুর থানার শিবপুর গ্রামে। তার বাবার নাম জয়ন্ত কুমার বিশ্বাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর