ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আইপিএলে ৫ সেকেন্ডের বিজ্ঞাপন খরচ জানলে অবাক হবেন
ডুয়া ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানে সাধারণত টাকার খেলা, আর আইপিএল এই ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। ভারতের এই ক্রিকেট লিগ এতটাই জনপ্রিয় যে এপ্রিল-মে মাসে নতুন শো শুরু করার আগে টিভি চ্যানেল প্রযোজকরা দশবার ভাবেন। আইপিএলের সময় জনপ্রিয় সিরিয়ালগুলোরও টিআরপি কমে যায়।
রোহিত-কোহলিদের ক্রিকেট বোর্ডও আয় করছে বিপুল পরিমাণ টাকা। বিজ্ঞাপনদাতারা ম্যাচ চলাকালীন টিভিতে বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রচুর টাকা খরচ করে। সম্প্রচারকারী সংস্থা গত বছর ১০ সেকেন্ডের স্লটের জন্য ১৬.৪ লাখ ভারতীয় রুপি নিত, যা এবার আরও বেড়ে গেছে।
ভারতের একাধিক গণমাধ্যম জানাচ্ছে, আইপিএল সামনে রেখে এখন বিজ্ঞাপনদাতাদের ২০-২২ লাখ ভারতীয় রুপি খরচ করতে হচ্ছে, আর ৫ সেকেন্ডের স্লটের জন্য প্রায় ১২ লাখ টাকা পরিশোধ করতে হচ্ছে। ২২ এপ্রিল শুরু হতে যাওয়া কুড়ি কুড়ির লড়াইয়ের সময় বিজ্ঞাপনের রেট আরও বাড়বে।
২০১৮-২০২২ সালের জন্য আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্ব বিক্রি হয়েছিল ১৬ হাজার কোটি টাকায়, আর ২০২৩-২০২৭ সালের জন্য সেই স্বত্ব বিক্রির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৩৯০ কোটি টাকা!
আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্ব বিক্রি ছাড়াও আরও অনেক উপায়ে বোর্ড আয় করছে। যেমন টাইটেল স্পনসরশিপসহ নানা আয় উৎস রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)