ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৩৪ আইনজীবী হলেন সহকারী অ্যাটর্নি জেনারেল
ডুয়া ডেস্ক: সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ৩৪ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন।
এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে ভারপ্রাপ্ত সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নম্বর ৬ অব ১৯৭২)-এর ৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী এই ৩৪ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিয়োগ প্রক্রিয়া পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে ১২ আগস্ট অ্যাটর্নি জেনারেলসহ তার কার্যালয়ে দায়িত্ব পালনরত সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে ১৬১ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছিল। একই দিন ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ারও ঘোষণা দেওয়া হয়।
৫ আগস্ট থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগের ঢেউ উঠলে ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তালিকা দেখতেএখানে ক্লিক করুন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত