ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বাতিল হলো এইচএসসির ১৩ কেন্দ্র, কারণ যা জানা গেল

২০২৫ মার্চ ১৮ ১৫:৫৮:০০

বাতিল হলো এইচএসসির ১৩ কেন্দ্র, কারণ যা জানা গেল

ডুয়া ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ১৩টি কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বাতিল হওয়া কেন্দ্রগুলোর নাম ও কোডসহ তালিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ বিষয়ে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, বাতিল হওয়া কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা কম। যার কারণে কেন্দ্রের ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ে। পাশাপাশি শিক্ষকদের আরও ভালো সম্মানী দেওয়ার লক্ষ্যে বাতিল কেন্দ্রের পরীক্ষার্থীদের অন্য কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

বাতিল হওয়া কেন্দ্রগুলোর নাম:

১. ঝিটকা খাজা রহমত আলী কলেজ

২. এইচ এম ইনস্টিটিউশন

৩. কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ

৪. সৈয়দ আবুল হোসেন কলেজ

৫. বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজ

৬. ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি ও কলেজ

৭. কদমবাড়ী ইউনিয়ন মহাবিদ্যালয়

৮. ইলিয়াস আহমদ চৌধুরী কলেজ

৯. মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ

১০. হাজী শরীয়ত উল্লাহ ডিগ্রি কলেজ

১১. লালমিয়া সিটি কলেজ

১২. রহিম সাত্তার আইডিয়াল কলেজ

১৩. বিক্রমপুর আদর্শ কলেজ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আবারও বেড়েছে সোনার দাম

আবারও বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি... বিস্তারিত