ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
জাতীয়তাবাদ থেকে বাণিজ্য—যেখানে ট্রাম্প-মোদির মিল
ডুয়া ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক গভীর ও অর্থবহ। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে মোদি বলেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে অনেক বেশি প্রস্তুত এবং নির্দিষ্ট রোডম্যাপ নিয়ে এগোচ্ছেন।
মোদি জানান, ট্রাম্প যেমন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী, তিনিও তেমনি ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দেন। এই মিলই তাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
যদিও যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্কারোপ করেছে, তারপরও দুই দেশ বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রাখতে ২০২৫ সালের শরৎকালের মধ্যে একটি প্রাথমিক চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করা।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প গত মাসে হোয়াইট হাউসে মোদির সঙ্গে প্রথম বৈঠক করেন। সেই বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এদিকে, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার প্রশাসন কাজ করছে বলে জানান মোদি। তবে ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষের পর এখনো সম্পর্কের টানাপোড়েন পুরোপুরি কাটেনি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও মোদির সম্পর্ক শুধু ব্যক্তিগত বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক কৌশল ও আন্তর্জাতিক কূটনীতিতেও তাদের অবস্থান বেশ কাছাকাছি। তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ