ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চাঁদাবাজির সময় ভুয়া ডিসি আটক
ডুয়া ডেস্ক : জামালপুরের মেলান্দহ উপজেলার চাড়াইলদার গ্রামে চাঁদাবাজির সময় কথিত জেলা প্রশাসক (ডিসি) সাজ্জাদ হোসেন সাকিবকে হাতেনাতে ধরেন এলাকাবাসী। পরে, সোমবার (১৭ মার্চ) তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা গেছে, প্রতারক সাজ্জাদ হোসেন সাকিব আসলে ইসলামপুর উপজেলার মৌজাজাল্লা পাটানিপাড়ার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতোলা এলাকায় মরা খাল থেকে চুক্তিভিত্তিক মাটি কাটছিলেন ব্যবসায়ী রেজাউল করিম। প্রশাসনিক কোনো বাধা ছাড়াই কাজ চালিয়ে যেতে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারক মনির হোসেন জুইস সাপ্তাহিক ৩৩ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি দাবি করেন, উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার (ডিসি) সঙ্গে তার সমঝোতা রয়েছে।
রেজাউল করিম বিষয়টি যাচাই করতে চাইলে সোমবার (১৭ মার্চ) দুপুরে কথিত ডিসি সাজ্জাদ হোসেন সাকিব প্রাইভেট কারযোগে দেখা করতে এলে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে। তবে আরেক প্রতারক মনির হোসেন জুইস কৌশলে পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে কথিত ডিসি সাজ্জাদ তাদের পকেটে জোরপূর্বক টাকা ঢুকিয়ে বিপদে ফেলার চেষ্টা করেন। পরে খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মেলান্দহ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। প্রতারক সাজ্জাদ হোসেন সাকিবকে আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে গেলে ভুক্তভোগী রেজাউল করিমকে বাধা দেওয়ার চেষ্টা করেন সাজ্জাদ সাকিবের আত্মীয়-স্বজনরা। তারা তাকে টেনে-হিঁচড়ে বাইরে আনারও চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর