ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পাশাকশিল্পে
ট্রাম্পের শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরিকল্পনা
ডুয়া নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হেসেন বলেছেন, তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে আগামী ২ মাসের মধ্যে আরো নীতি সহায়তা ঘোষণা হবে।
আজ সোমবার (১৭ মার্চ) তুলা চাষের গুরুত্ব নিয়ে এক সেমিনারে তিনি আরও বলেন, তুলা আমদানির উৎস হিসেবে আমেরিকাকে অগ্রাধিকার দেওয়া হবে।
দেশে টেক্সটাইল মিলসের প্রধান কাঁচামাল হল তুলা। এই পণ্যটি আমদানিতে প্রতি বছর বাংলাদেশ প্রায় ৩ বিলিয়ন ডলার খরচ করে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে কাঁচা তুলা আমদানিতে ব্যয় হয়েছে ১২৫ কোটি ৮৮ লাখ ডলার।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে বক্তারা জানান, সরকারি নীতি সহায়তা পেলে বছরে অন্তত দুই লাখ হেক্টর জমিতে তুলা চাষ করা সম্ভব। এর ফলে তুলা আমদানি ২৫ শতাংশ কমিয়ে আনা যাবে।
এসময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, “তুলাকে কৃষি পণ্যের স্বীকৃতি দিয়ে এ খাতে নীতি সহায়তা বাড়ানো হবে।”
তৌহিদ হোসেন বলেন, “আগামী এক দুই মাসের মধ্যে কিছু সিদ্ধান্ত পজিটিভ নেওয়া যায়। সরকারি সিদ্ধান্ত নিতে প্রায়ই অনেক দেরি হয়, অনেক সময় লাগে। তবে আমরা কিন্তু চেষ্টা করছি, অনেক সিদ্ধান্ত তাড়াতাড়ি নিতে।”
তিনি আরও জানান, “আমেরিকাকে তুলা আমদানির প্রধান উৎস করা গেলে পোশাক সহ অন্যান্য খাতে শুল্ক আরোপে বিরত থাকবে দেশটি।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমেরিকার সাথে এক্সপোর্ট ইমপোর্টে বিরাট ব্যবধান আছে। এটাতে তারা যেন খানিকটা সুবিধা পায়, পেলে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে।”
তৌহিদ হোসেন জানান, “দেশের মানুষ ও অর্থনীতির জন্য ভালো কোনো সিদ্ধান্ত নিতে পিছ পা হবে না অন্তর্বর্তীকালীন সরকার।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ