ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
স্কুল-কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের নির্দেশনা
ডুয়া নিউজ : দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
রবিবার এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে আলোচনা সভার আয়োজন করতে হবে। আর গণহত্যা দিবস উপলক্ষে স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে।
মাউশি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টায় সব বিভাগ, জেলা ও উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
এ দিবস উদযাপনের অংশ হিসেবে ২০ থেকে ২৫ মার্চের মধ্যে জাতীয় পর্যায়ে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। ২৩ মার্চের মধ্যে জেলা ও উপজেলায় স্কুল-কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল, টি-২০ ক্রিকেট, কাবাডি বা হাডুডু খেলার আয়োজনও করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা