ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভারতে এসে বাংলাদেশ নিয়ে যা বললেন মার্কিন জাতীয় গোয়েন্দাপ্রধান
ডুয়া ডেস্ক: মার্কিন জাতীয় গোয়েন্দা (ডিএনআই) বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড ভারত সফরে এসেছেন। গতকাল রবিবার (১৬ মার্চ) তিনি ভারতে এসে প্রথম দিনই বিশেষ বৈঠকে অংশ নেন, যেখানে অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড ও আরও কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানেরা ছিলেন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশে সফরের অংশ হিসেবে তুলসি গ্যাবার্ড ভারতে এসেছেন।
আজ সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা (ডিএনআই) বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড। সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন বিষয়ের সঙ্গে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গও। এনডিটিভির পক্ষে ভারতীয় সংবাদ উপস্থাপক এবং সাংবাদিক বিষ্ণু সোম তাঁর সাক্ষাৎকার নেন।
সাক্ষাৎকালে সাংবাদিক বিষ্ণু সোম তুলসি গ্যাবার্ডকে প্রশ্ন করেন, ‘বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। সেখানে সহিংসতা দেখা গেছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের তথ্যও আসছে। আমেরিকা কি এ ব্যাপারে উদ্বিগ্ন? সেখানে শুধু রাজনৈতিক নয় সব ধরনের পরিস্থিতি নিয়ে আমেরিকা কি উদ্বিগ্ন?’
উত্তরে তুলসি গ্যাবার্ড বলেন, “হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে খুব বাজেভাবে নিপীড়ন, হত্যা ও নির্যাতন হচ্ছে। মার্কিন সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য এটি একটি প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা সবে শুরু হয়েছে, তবে এটি এখনও উদ্বেগের কেন্দ্রবিন্দু।”
এনটিভির প্রতিবেদনে অবশ্য বলা হয়, বাংলাদেশে উদ্বেগের কেন্দ্রবিন্দু হিসেবে ‘সন্ত্রাসবাদ ও উগ্রবাদ’ ইস্যুর কথা বলেন তুলসি গ্যাবার্ড। এ সময় তিনি আরও বলেন, “বিশ্বব্যাপী ‘ইসলামবাদী সন্ত্রাসবাদ’ রুখতে ট্রাম্প প্রশাসন বেশ গুরুত্ব দিচ্ছে এবং এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।”
তুলসি গ্যাবার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ আস্থাভাজন। গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দিনই তিনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মোদিই ছিলেন তাঁর দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশি অতিথি।
সম্প্রতি ভারত সফরে এসে মার্কিন এই গোয়েন্দা প্রধান প্রথম দিনেই অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের নিয়ে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা সম্মেলনে। এই সিকিউরিটি কনফারেন্সের সভাপতিত্ব করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ