ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মার্কিন রণতরীতে ১৮ ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের
ডুয়া ডেস্ক: ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক আগ্রাসনের পর ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং মার্কিন নৌবাহিনীর অবস্থানে প্রতিশোধমূলক আক্রমণ করেছে।
রোববার রাতে এক ভাষণে সারি বলেন, "মার্কিন শত্রু ইয়েমেনের বিভিন্ন স্থানে ৪৭টিরও বেশি বোমা ফেলেছে। তবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যেতে পিছপা হবে না।"
তিনি আরও জানান, "মার্কিন বাহিনী তাদের সর্বশেষ আগ্রাসনে বহু গণহত্যা চালিয়েছে এবং বহু নিরীহ মানুষ নিহত হয়েছে। এরই জবাবে ইয়েমেনি বাহিনী ১৮টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।" খবর মেহের নিউজের
এ হামলার পটভূমি হিসেবে তিনি শনিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্মিলিত বিমান হামলাকে উল্লেখ করেন, যা মূলত ইসরাইলি আগ্রাসন চালিয়ে যাওয়ার পক্ষে প্রতিরক্ষার ব্যবস্থা হিসেবে করা হয়েছে।
অন্যদিকে ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক আল-হুথি রোববার এক ঘোষণায় বলেন, "গাজা উপত্যকার সীমান্ত খুলে দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর ইয়েমেন ইসরাইলি জাহাজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনরায় কার্যকর করেছে।"
তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, "ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী এবং এই অঞ্চলে মোতায়েন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে।"
একই সঙ্গে আল-হুথি ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "ইসরাইলগামী কোনো জাহাজকেই আমরা ছাড় দেব না এবং যে কোনো সময় সেগুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে।"
এর আগে আল-হুথি ইসরাইলকে চার দিনের সময়সীমা দিয়েছিলেন যাতে তারা গাজার সীমান্ত খুলে দিয়ে সাহায্য প্রবেশের অনুমতি দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ