ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
চীনের উত্থান বিষয়ে যা বললেন ভারতের সেনাপ্রধান
ডুয়া ডেস্ক: ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, চীনের প্রভাবশালী অর্থনৈতিক ও কৌশলগত শক্তি হিসেবে উত্থান ভারতের গ্লোবাল সাউথের নেতা হওয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, ভবিষ্যতের শক্তি কেন্দ্র হিসেবে আফ্রিকার সম্ভাবনার দিকে নজর দেওয়া উচিত ভারতকে।
দিল্লিতে চতুর্থ জেনারেল বিপিন রাওয়াত স্মারক বক্তৃতায় তিনি বলেন, “চীনের উত্থান আমাদের জন্য নতুন জটিলতা তৈরি করছে, যা ভারতের গ্লোবাল সাউথের নেতা হওয়ার পথকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।”
ভারতীয় সেনাপ্রধান আরও বলেন, আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে ভারতের চ্যালেঞ্জগুলো এবং গ্লোবাল সাউথের শক্তি বৃদ্ধিতে আফ্রিকার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি যোগ করেন, "ভূগোল, জনসংখ্যা, গণতন্ত্র, সফট পাওয়ার এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি ভারতের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে। তবে বৈশ্বিক স্তরে ভারতের ভূমিকা তুলনামূলকভাবে কম।"
জেনারেল দ্বিবেদী জাতীয় নিরাপত্তায় উদীয়মান প্রযুক্তির গুরুত্ব এবং নিরাপত্তা এবং প্রযুক্তির মধ্যে সম্পর্কের ওপরও আলোচনা করেন। তিনি বলেন, "প্রতিরোধ ব্যবস্থা এবং জাতীয় পর্যায়ে শক্তিশালী সামরিক-বেসামরিক সমন্বয়ের জন্য প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা এবং গ্লোবাল সাউথের অংশীদারদের সঙ্গে সমন্বয়ের গুরুত্বও তুলে ধরেন। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার এবং গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব বৃদ্ধির কথা বলেন এবং বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ভারতের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।
এছাড়া তিনি ভারতীয় সেনাবাহিনীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম, বিশেষ করে জম্মু-কাশ্মির এবং উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেন যে, ভারতীয় সেনাবাহিনী জাতির সঙ্গে একত্রিত এবং সংহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ