ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পাশে দাঁড়ালেন জোকোভিচ
সার্বিয়ায় ছাত্র আন্দোলন
ডুয়া ডেস্ক : ইউরোপের দেশ সার্বিয়ায় কার্যকর রাষ্ট্রের দাবিতে রাস্তায় নেমেছে লাখো মানুষ। সরকারি হিসেব বলছে রাজধানী বেলগ্রেডের রাস্তায় ১ লাখের বেশি মানুষ। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-এর এক সূত্রের দাবি, সার্বিয়ার রাস্তায় গতকাল রাতে জড়ো হয়েছিলেন ৩ লাখ ২৫ হাজার মানুষ। যার নেতৃত্বে আছে দেশটির ছাত্রসমাজ। আর সেই আন্দোলনে নিজের আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন সার্বিয়ার ক্রীড়াজগতের সবচেয়ে বড় তারকা টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ।
টেনিসের ইতিহাসে সবচেয়ে সমৃদ্ধ ক্যারিয়ার গড়েছেন নোভাক জোকোভিচের। তার নামের পাশে রয়েছে ২৪ গ্র্যান্ডস্ল্যাম। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে দেশের হয়ে জিতেছেন স্বর্ণপদক। অনেকেরই মতে সার্বিয়ার ইতিহাসে সবচেয়ে নামী ক্রীড়াব্যক্তিত্ব নোভাক জোকোভিচ। টেনিস মাঠের এই কিংবদন্তি বুঝিয়ে দিলেন, কেবল মাঠেই থেমে নেই তার পদচারণা। দরকারে থাকতে পারেন সাধারণ মানুষের পাশে।
জানা গেছে, গত ১৫ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। এর পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আন্দোলন।
ছাত্রদের এই আন্দোলনের মুখে গত নভেম্বর মাসেই পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও বিচারের আওতায় আসেননি কেউই। এর জেরে গতকাল ১৫ মার্চ ‘ফিফটিন ফর ফিফটিন’ নামে রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, ‘তারা এমন এক রাষ্ট্র চান যা সঠিকভাবে কাজ করবে। ক্ষমতায় যেইই থাকুক, ন্যায়বিচারের জন্য ৪ মাস অপেক্ষা করতে রাজি নন সার্বিয়ার এসব বিক্ষোভকারী।’
ছাত্রদের নেতৃত্বে চলমান এই আন্দোলনে নিজের উপস্থিতি জানান দিয়েছেন নোভাক জোকোভিচও। নিজের ইন্সটাগ্রামে আন্দোলনের ছবি এবং ভিডিও স্টোরি দিয়েছেন। তাতে লিখেছেন ‘ইতিহাস! অসাধারণ’।
এর আগে গত জানুয়ারি মাসেও আন্দোলনে ছাত্রদের পাশে নিজের অবস্থান জানান দিয়েছিলেন জোকোভিচ। সে সময় তিনি বলেছিলেন, “কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে আমি বসে থাকতে পারি না।’ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে বলেছিলেন, ‘তরুণ প্রজন্ম, ছাত্র এবং আমাদের দেশের ভবিষ্যত যাদের হাতে তাদের প্রতি আমার সমর্থন থাকবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ