ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব
ডুয়া নিউজ: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, মিয়ানমারের তীব্র সংঘর্ষ ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন করা খুবই কঠিন।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমারের প্রতিবেশীদের একত্রিত করে চাপ প্রয়োগের মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করার জন্য সংলাপের আয়োজন করা প্রয়োজন, যাতে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন সম্ভব হয়।
গুতেরেস আরও বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মানবিক সাহায্য কার্যক্রম জোরদার করতে হবে, যাতে শরণার্থীদের প্রত্যাবাসন সফলভাবে বাস্তবায়িত করা যায়। তিনি উল্লেখ করেন যে, জাতিসংঘ বাংলাদেশ থেকে আরকান অঞ্চলে মানবিক সহায়তা পাঠানোর জন্য একটি করিডোর ব্যবস্থা নিয়ে আলোচনা করছে।
জাতিসংঘ মহাসচিবের এই বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কে মহাসচিবের অবস্থান স্পষ্ট এবং বাংলাদেশ তাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ