ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
২৯ রমজানে সৌদিতে উঠবে ঈদের চাঁদ, থাকবে ৮ মিনিট
ডুয়া ডেস্ক: কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, এই বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথম দিন হবে ৩০ মার্চ। ওইদিন সৌদি আরব ও কুয়েতে চাঁদ আকাশে মাত্র ৮ মিনিট থাকবে। ফলে খালি চোখে চাঁদ দেখা কঠিন হলেও অসম্ভব নয়।
জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা ও হিসাব-নিকাশ অনুযায়ী, ২৯ মার্চ শনিবার দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে। তবে দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে সূর্যোদয়ের আগেই চাঁদ অস্ত যাবে। এই কারণে এসব দেশগুলোতে ঈদ শুরু হবে না। কিছু দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলো সৌদির সঙ্গে রমজান শুরু করলেও তারা সম্ভবত ৩০টি রোজা পূর্ণ করবে।
কুয়েতের বিজ্ঞান কেন্দ্র আরও জানিয়েছে, কিছু আরব ও ইসলামিক দেশের মূল শহরের আকাশে চাঁদ ৪ থেকে ২০ মিনিট পর্যন্ত থাকবে। তবে রমজান শেষে ঈদের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটি।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ আগে জানিয়েছিল আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে এবং ৩১ মার্চ ঈদ উদযাপিত হতে পারে।
যদি তাই হয় তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো ৩০টি রোজা পূর্ণ করবেন। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরে বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ ১ এপ্রিল ঈদ পালন করবেন। তবে যদি আমিরাত ও সৌদিতে ২৯ মার্চ চাঁদ দেখা যায় তাহলে পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা বাড়বে।
তথ্য : আরব টাইমস কুয়েত
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ