ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ট্রাম্প বললেন ‘মজা করছিলাম’
ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার বিষয়ে তার পূর্বের মন্তব্য ছিল একটু মজার। তবে তিনি এখনও দাবি করছেন যে এই সংঘাতের সমাধান তিনি দ্রুত করতে পারবেন।
সম্প্রতি ‘ফুল মেজার’ নামে একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে একটি ক্লিপ প্রকাশিত হয়েছে। সেখানে ট্রাম্পকে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি যখন এটি বলেছিলাম তখন কিছুটা মজা করছিলাম। তবে আমি যা বোঝাতে চেয়েছিলাম তা হলো—আমি এই যুদ্ধ থামাতে চাই এবং আমি বিশ্বাস করি, আমি এটা করতে পারব।"
ট্রাম্প প্রায়ই অতিরঞ্জিত দাবি করে থাকেন, তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার বিষয়ে তার মন্তব্যটি তিনি এখন মজা হিসেবে স্বীকার করেছেন, যা বিরল ঘটনা।
ট্রাম্প প্রথম ২০২৩ সালের মে মাসে সিএনএনের টাউন হলে দাবি করেছিলেন যে তিনি ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন। সে সময় তিনি বলেছিলেন, "রুশ-ইউক্রেনীয়রা মারা যাচ্ছে। আমি চাই তারা আর মারা না যাক। আমি এটি ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করব।"
এরপর গত বছরের সেপ্টেম্বরে এক প্রেসিডেন্ট বিতর্কেও তিনি একই মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন, "আমি প্রেসিডেন্ট হলে দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে তাদের এক জায়গায় আনব।"
এদিকে গত সপ্তাহে রাশিয়ার মস্কো সফর করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। মস্কোতে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন। তবে এখনো তারা কোনও যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করতে সক্ষম হননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ