ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের অনুরোধ
ইক্রেনের সেনাদের আত্মসমর্পণ করতে বললেন পুতিন
ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘হাজার হাজার ইউক্রেনীয় সেনার’ জীবন বাঁচানোর অনুরোধ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের এই অনুরোধের পর রুশ প্রেসিডেন্ট শুক্রবার (১৪ মার্চ) রাশিয়ার কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের।
তিনি বলেছেন, "যারা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবেন, তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে এবং তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে।"
রুশ টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, "আমরা আজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করেছি। আমরা তার আহ্বানের প্রতি সহানুভূতিশীল। যারা আত্মসমর্পণ করবেন, তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে।"
একই সঙ্গে তিনি ইউক্রেনের নেতৃত্বকেও তাদের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন নিয়ে সৌদি আরবে আলোচনার সময় কিয়েভ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর পরপরই পুতিনের কাছে ট্রাম্পের এই বিবৃতি পৌঁছায়। যদিও ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তি গ্রহণ করেনি, তবে পুতিন নীতিগতভাবে এই প্রস্তাবকে সমর্থন জানান। তবে তিনি রাশিয়ার আংশিকভাবে অধিকৃত কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও স্বীকার করেছেন যে, কুরস্কে তাদের সেনারা চাপে রয়েছেন।
গত আগস্টে কিয়েভ কুরস্ক সীমান্ত অতিক্রম করে অভিযান শুরু করে। অনেক বিশ্লেষক মনে করেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় কোনো বিদেশি সেনাবাহিনীর করা সবচেয়ে বড় অভিযান। এর প্রতিক্রিয়া হিসেবে মস্কো পাল্টা আক্রমণ শুরু করেছে।
কুরস্কে রাশিয়ার পাল্টা আক্রমণে ইউক্রেনের দখল করা বেশির ভাগ অঞ্চল পুনরুদ্ধার করে নিয়েছে পুতিনের সেনারা। তবে এই পরিস্থিতি সম্ভবত শান্তি আলোচনায় মস্কোর ওপর কিয়েভের দর-কষাকষির সুযোগকে সংকুচিত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ