ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শপথ নিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
ডুয়া নিউজ: কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি।
শুক্রবার (১৪ মার্চ) রাতে বাংলাদেশ সময় তিনি এই শপথ নেন এবং জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হন।
কার্নি কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে জাস্টিন ট্রুডো তার পদত্যাগের ঘোষণা দেন এবং লিবারেল পার্টি নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্যাংক অফ কানাডার অষ্টম গভর্নর এবং ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্থিক স্থিতিশীলতা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।
মার্ক কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে তিনি ট্রাম্পকে হ্যারি পটারের প্রতিপক্ষ ভলডেমর্টের সঙ্গে তুলনা করেছিলেন।
প্রধানমন্ত্রী পদে জয়লাভ করার পর কার্নি স্পষ্টভাবে জানিয়ে দেন, “কানাডা কখনও আমেরিকার অংশ হবে না।”
তিনি আরও বলেছেন, তার সরকার নিশ্চিত করবে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য সম্পর্ক ন্যায্য হবে, এবং আমেরিকানরা প্রতিশ্রুতি না দিলে কানাডা তাদের প্রতি প্রতিশোধমূলক শুল্ক আরোপ চালিয়ে যাবে।
ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপকে তিনি কানাডীয় কর্মী, পরিবার এবং ব্যবসার উপর আক্রমণ হিসেবে অভিহিত করেন।
৫৯ বছর বয়সী কার্নি কানাডার প্রত্যন্ত উত্তর-পশ্চিম অঞ্চলের ফোর্ট স্মিথে জন্মগ্রহণ করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং একজন দক্ষ আইস হকি খেলোয়াড়ও ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ