ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হাসিনা ও রেহানা পরিবারের সম্পত্তি জব্দের আদেশ
ডুয়া নিউজ : ছাত্র-জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ধানমন্ডির সুধা সদনসহ কিছু সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
যাদের সম্পত্তি জব্দ করা হয়েছে তারা হলেন, শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক।
জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে জয় ও পুতুলের নামে ধানমন্ডি আবাসিক এলাকার ১৬ কাঠা জমি, ‘সুধা সদন’ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের লে-আউট প্ল্যান অনুযায়ী ধানমন্ডি আবাসিক এলাকার ০.২৬৪০ একর ভূমির ওপর নির্মিত সব ধরনের স্থাপনা।
এছাড়া শেখ রেহানার নামে গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক ইউনিয়নে দুটি দলিলে ৯.৬০ শতাংশ জমি এবং ঢাকার সেগুনবাগিচায় ইস্টার্ন ভিলায় একটি ফ্ল্যাট রয়েছে।
টিউলিপ সিদ্দিকের নামে গুলশান আবাসিক এলাকার ইস্টার্ন হারমনি ভবনে একটি ফ্ল্যাট এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে গুলশানের নিকেতন এলাকার এ-ব্লকে ০২০১.১ শতাংশ ভূমির ওপর নির্মিত একটি ৭ তলা ভবন অন্তর্ভুক্ত রয়েছে।
এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শেখ হাসিনা, তার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ (জয়), তার মেয়ে সায়মা ওয়াজেদ তার ছোট বোন রেহানা সিদ্দিক, রাদওয়াদ মুজিব সিদ্দিক ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের স্থাবর সম্পদ সমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
অভিযোগটির যথাযথ অনুসন্ধানের স্বার্থে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা উল্লিখিত স্থাবর সম্পত্তির মালিকানা পরিবর্তন, স্থানান্তর বা অন্য কোনো উপায়ে হস্তান্তর করতে পারবেন না—এ নিশ্চিত করতে সম্পত্তিগুলো জব্দ করা প্রয়োজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের