ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ কেলেঙ্কারি, অডিও ভাইরাল
ডুয়া ডেস্ক : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক সহকারী শিক্ষক কর্তৃক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ চাওয়ার কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে সমালোচনা চলছে।
ভুক্তভোগী শিক্ষক মো. বেনজির ইসলাম এ বিষয়ে ২৩ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি নাজিরপুরের ৯৩ নম্বর উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
লিখিত অভিযোগে বেনজির ইসলাম জানান, তিনি ছুটিতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে অনৈতিকভাবে ওই টাকা ঘুষ হিসেবে দাবি করেছিলেন। টাকা না দিলে তাঁর ক্ষতি করার হুমকি দেন। পরে শিক্ষা কর্মকর্তার নির্দেশ অনুযায়ী বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দেন।
বেনজির ইসলাম আরও বলেন, ‘আমি একজন জাতি গড়ার কারিগর হিসেবে কখনো আশা করিনি যে এ ধরনের আচরণের শিকার হব।’
এদিকে অভিযোগের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামিল হোসেন বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। তবে বেনজির ইসলামের কিছু অনিয়ম আছে বলেই আমি সহকারী শিক্ষা অফিসার ও ডিপিওর কাছে লিখিত অভিযোগ করেছি।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘আমি নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং যদি প্রমাণিত হয়, তবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস