ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বেতন ছাড়া ৭ মাস, মাউশিতে বিক্ষোভে শিক্ষকরা
ডুয়া ডেস্ক: ঢাকা অঞ্চলের ডাবল শিফট ও একক শিফটে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এমপিওভুক্তি এবং ঢাকার আঞ্চলিক উপ-পরিচালক (ডিডি) অপসারণের দাবিতে সাত মাস ধরে বেতন না পাওয়া শিক্ষকরা বিক্ষোভ করেছেন।
সোমবার (১০ মার্চ) তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেন এবং দুপুরে তাদের দাবিগুলো লিখিতভাবে শিক্ষা উপদেষ্টা বরাবর পেশ করেন।
আন্দোলনরত শিক্ষকরা লিখিত আবেদনে বলেন, “আমরা ঢাকা অঞ্চলের ডাবল শিফট ও একক শিফটের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা গত বছরের ১ থেকে ৮ অক্টোবর ইএমআইএস সেলে এমপিওর জন্য আবেদন করি। তবে দুর্ভাগ্যের বিষয় হল দীর্ঘ সাত মাস পার হলেও আজ পর্যন্ত আমাদের এমপিওভুক্তি করা হয়নি। বর্তমানে আমাদের ফাইল ঢাকা আঞ্চলিক উপ-পরিচালকের তত্ত্বাবধানে রয়েছে। আমরা তার কাছে ফাইলের অবস্থা জানতে চাইলে তিনি আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তিনি এই বিষয়ে কিছুই জানেন না কারণ সদ্য যোগদান করেছেন। আমরা সহকারী পরিচালক, উপ-পরিচালক ও পরিচালকের কার্যালয়ে যোগাযোগ করেও কোন ফল পাইনি অথচ আমাদের সঙ্গে যোগদান করা অন্যান্য বিভাগের ডাবল শিফট ও একক শিফটের শিক্ষকদের এমপিওভুক্তি করা হয়েছে এবং তাদের বেতনও দেওয়া হচ্ছে।"
লিখিত অভিযোগে আরও বলা হয়, “ঢাকা আঞ্চলিক উপ-পরিচালকের কাছে পরবর্তীতে ফাইলের বিষয়ে খোঁজ নিতে গেলে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি এবং অসৌজন্যমূলক আচরণ করে রুম থেকে বের করে দেন। অনেককে তিনি তার রুমে প্রবেশ পর্যন্ত করতে দেননি। তাই আমরা তার দ্রুত অপসারণ দাবি করছি। আমরা ঢাকায় পরিবারসহ সাত মাস ধরে বেতন ছাড়া মানবেতর জীবনযাপন করছি এবং বৈষম্যের শিকার হচ্ছি। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য শিক্ষা উপদেষ্টার শীঘ্রই হস্তক্ষেপ কামনা করছি এবং ঢাকার আঞ্চলিক উপ-পরিচালকের (ডিডি) অপসারণ দাবি করছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা