ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঈদে স্পেশাল ট্রেন চালু ও অগ্রিম টিকিট বিক্রি নিয়ে যে সিদ্ধান্ত
ডুয়া নিউজ : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে বাড়তি পাঁচ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে। এছাড়া আগামী ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ রবিবার (৯ মার্চ) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান।
পরে রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ অতিরিক্ত পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত আন্তঃনগর ট্রেনসমূহ পূর্বের নিয়মে চলবে, তবে এসব ট্রেনের সাপ্তাহিক কোনো বিরতি থাকবে না।
অতিরিক্ত পাঁচ জোড়া বিশেষ ট্রেন নিম্নলিখিত রুটে চলাচল করবে—
১. চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে:
চাঁদপুর ঈদ স্পেশাল-১চাঁদপুর ঈদ স্পেশাল-২
ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে:দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৩দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৪
ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে:শোলাকিয়া ঈদ স্পেশাল-৫শোলাকিয়া ঈদ স্পেশাল-৬
ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে:শোলাকিয়া ঈদ স্পেশাল-৭শোলাকিয়া ঈদ স্পেশাল-৮
জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে:পার্বতীপুর ঈদ স্পেশাল-৯পার্বতীপুর ঈদ স্পেশাল-১০
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের