ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আন্তর্জাতিক নারী দিবস
বিশেষ ফ্লাইট পরিচালনা করলো বাংলাদেশ বিমান
ডুয়া নিউজ : আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষ্যে নারীদের ক্ষমতায়ন ও সমতার প্রতি একাত্মতা প্রকাশ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।
আজ শনিবার (৮ মার্চ) ঢাকা-ব্যাংকক-ঢাকা (বিজি ৩৮৮) ফ্লাইটটি নারীদের মাধ্যমে পরিচালিত হয়। যার মাধ্যমে নারীর দক্ষতা ও নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
বিশেষ এই ফ্লাইটটির নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আনিতা এবং ফার্স্ট অফিসার তাসনুভা। তাদের সঙ্গে ছিলেন আরও পাঁচজন নারী কেবিন ক্রু সদস্য। বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্যকে আরও বিশেষ করে তুলেছে।
এবারের উদ্যোগের একটি বিশেষ দিক ছিল— কেবল ককপিট ও কেবিন ক্রু নয়, বরং পুরো ফ্লাইট পরিচালনার প্রতিটি ধাপেও নারীরা নেতৃত্ব দিয়েছেন। প্যাসেঞ্জার চেকিং, পাসপোর্ট চেকিং, বোর্ডিং গেট, ব্যাগেজ লোডিং, ট্রিম শিট লোডিংসহ প্রতিটি কার্যক্রম নারীদের তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, “নারীর ক্ষমতায়ন ও তাদের দক্ষতার স্বীকৃতি দিতে আমরা এ বছরও বিশেষ ফ্লাইট পরিচালনা করেছি। এ ধরনের উদ্যোগ নারীদের আরো অনুপ্রাণিত করবে এবং কর্মক্ষেত্রে সমতা নিশ্চিত করতে সহায়তা করবে।”
নারীদের প্রতি শ্রদ্ধা ও সমতার বার্তা পৌঁছে দিতে প্রতিবছরই বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিশেষ আয়োজন করে থাকে। এবারের নারী দিবসের বিশেষ ফ্লাইটও সেই ধারাবাহিকতার একটি অংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)