ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মার্কেটারস ইনস্টিটিউট বাংলাদেশ’র রংপুর বিভাগীয় লিড টিমের মিটিং ও ইফতার অনুষ্ঠিত
ডুয়া নিউজ: মার্কেটারস ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি)-এর রংপুর বিভাগীয় লিড টিমের মিটিং ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। পেশাগত দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক দৃঢ়করণ বিষয়ে এ মিটিংয়ের আয়োজন করা হয়।
শুক্রবার (৭ মার্চ) প্রাইম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের এ সভায় রংপুরে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের সেলস ও মার্কেটিং পেশাজীবীরা অংশ নেন।
ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের লিড টিম গঠনের কাজ সম্পন্ন হয়েছে। এ মিটিংয়ে উপস্থিত ছিলেন এমআইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব ড. মো. শরীফুল ইসলাম দুলু, সৈয়দ আলমগীর, মো. মোফাচ্ছেল হকসহ অন্যান্য সদস্যবৃন্দ ।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে এমআইবি দেশের প্রায় ৫০ লাখ সেলস ও মার্কেটিং পেশাজীবীর পেশাগত উন্নয়ন ও কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রতিটি বিভাগে এক্সিকিউটিভ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে এবং ১২টি সাংগঠনিক বিভাগের আওতায় ৬৪টি জেলায় ডিস্ট্রিক্ট লিড কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য এমআইবি প্রতি মাসে পেশাগত প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের