ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঢাবি সীতাকুণ্ড পরিবারের নেতৃত্বে ওয়াসেফ-রাত্রী
ঢাবি প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী সীতাকুণ্ড উপজেলার ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সীতাকুণ্ড’র (ডুসাস) ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মো. ওয়াসেফ ফয়সাল চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসনবিভাগের শিক্ষার্থী মেহেরুন নেছা রাত্রি মনোনীত হয়েছেন। তারা দুইজনেই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (০৭ মার্চ) সন্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের প্রফেসর আবু বকর সিদ্দীক সেমিনার রুমে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইফতেখার হোসেন, মোঃ সাবের হোসেন, মিশকাতুল জান্নাত; যুগ্ম-সাধারণ সম্পাদক: রিফা তাসপিয়া, সানজিদা সাবরিন, সুমাইয়া সুলতানা; সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, শিফাতুননুর নওরীন চৌধুরী, জান্নাতুল ফেরদৌস (মাহি); দপ্তর সম্পাদক ইমামুর রহমান জিসান; উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ; অর্থ সম্পাদক আনিকা তাসনিম; উপ-অর্থ সম্পাদক জাহিদুল আলম; প্রচার সম্পাদক জুলফিকার মাহমুদ মুন্না; উপ-প্রচার সম্পাদক আফসানা রহমান; সাংস্কৃতিক সম্পাদক নাফিসা নাসরাত পূর্ণা; উপ-সাংস্কৃতিক সম্পাদক মুনতাহা নুর ওয়াসফা; শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক হুমায়রা জান্নাত; উপ-শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক সাবরিন সুলতানা; সীতাকুণ্ড বিষয়ক সম্পাদক জাহিদুল আলম আশিক; আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইমা আক্তার মৌ; ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইউসুফ হোসাইন; উপ-ক্রীড়া সম্পাদক রাতুল দে; ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক জাওয়াদ সাব্বির চৌধুরী এবং নাফিজ হোসেন চৌধুরী উপ ছাত্র কল্যাণ সম্পাদক মনোনীত হয়েছেন।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন-নাহিদা সুলতানা রিয়া, ইসরাত জাহান ইমু, রুবিনা আক্তার, সারজানা আক্তার লিমানা, মিসবাহুল মনোয়ারমাজেদা রশীদ, রুমানা তাবাসসুম।
ডুসাসের সদ্য সাবেক সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক মেহেরুন নাহার প্রিতিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেন। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, সীতাকুণ্ড থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং সীতাকুণ্ডে উচ্চ শিক্ষার আলো পোঁছে দিতে কাজ করার কথা জানিয়েছেন নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, ২০১৩ সালের আগস্ট মাসে কুতুব উদ্দিন তানভীর এবং আমজাদ হোসেন চৌধুরীর হাত ধরে যাত্রা শুরু করে ঢাবির সীতাকুণ্ডের শিক্ষার্থীদের এই সংগঠন। শুরু থেকেই নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সীতাকুণ্ডের শিক্ষা খাতে অবদান রেখে আসছে সংগঠনটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের