ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দেশে বেকারত্ব বৃদ্ধির কারণ জানালেন অর্থ উপদেষ্টা
ডুয়া নিউজ : দেশে ব্যবসা-বাণিজ্য কমে যাওয়ায় বেকারত্ব বেড়েছে বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে এটা পুনরুদ্ধারে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি।
আজ বুধবার (৫ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকলেও, তা আগের বছরের চেয়ে বাড়েনি। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায়, কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি “
সরকার দাম কমানোর চেষ্টা করছে বলেও জানান তিনি।
কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে। এ ব্যাপারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে আলোচনা হয়েছে।”
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “আগের সরকারের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেয়া সরকারের পক্ষে সম্ভব নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের