ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানোর তারিখ জানালেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা
ডুয়া ডেস্ক: বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছাবেন। বুধবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর পরিকল্পনা ছিল। তবে এখনো অনেক শিক্ষার্থীর হাতে বই পৌঁছায়নি। বই ছাপাতে দেরি হওয়ার পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যাও ছিল। এ কারণে বই পৌঁছাতে বিলম্ব হচ্ছে।”
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, “প্রতি বছর শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপানোর সময় প্রকৃত চাহিদার চেয়ে বেশি চাহিদা দেখানো হয়। এই বাড়তি চাহিদা অনুযায়ী বই ছাপানোর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দেশে সরকারি এবং বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিছুটা অস্থিরতা ছিল তবে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে।”
এর আগে অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আবরার। বেলা ১১টায় শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা