ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
উপবৃত্তির টাকা আত্মসাৎ প্রধান শিক্ষকের
ডুয়া ডেস্ক : প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝড়ে পরা বন্ধ করতে উপবৃত্তি চালু করে সরকার। ২০২৩ সালে যশোরের কালাই উপজেলার আওড়া উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী উপবৃত্তির সুবিধা ভোগ করে।
তবে, একই বছর ৪৯ জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে যাওয়ায়, তাদের নামে দুই কিস্তি থেকে মোট ১,৫৯,০০০ টাকা উপবৃত্তি উত্তোলন করা হয়। সম্প্রতি স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের একাধিক তদন্তে এর সত্যতা উঠে এসেছে।
এছাড়া আয়া পদে চাকরি দেওয়ার নাম করে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা খান এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ারও দাবি করেছেন ভুক্তভোগী।
এলাকাবাসীদের দাবি উপবৃত্তির টাকা আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যে প্রধান শিক্ষকের সাথে কাজ করেছে প্রতিষ্ঠানটিতে কর্মরত সহকারী প্রধান শিক্ষক শাহারুল ইসলাম ও অফিস সহকারী মামুনুর রশিদ।
তবে সব অভিযোগ অস্বীকার করেন প্রধান শিক্ষক গোলাম মোস্তফা খান ও শাহারুল ইসলাম। উপবৃত্তির অর্থ আত্মসাতের বিষয়টি চিঠির মাধ্যমে উর্ধতন কর্তৃপক্ষজে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপবৃত্তির অর্থ আত্মসাতের বিষয়টি নিশ্চিত করে কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, ‘প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং অফিস সহকারীর বিরুদ্ধে উপবৃত্তির অর্থ আত্মসাতের যে অভিযোগ আমরা পেয়েছিলাম তার সত্যতা পেয়েছি। আমাদের পরে জেলা পর্যায় থেকে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা শিক্ষা অফিস থেকেও দুইটি তদন্ত করা হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা