ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
টিসিবি কার্ড ছাড়াই পণ্য পাচ্ছেন সাধারণ মানুষ
ডুয়া ডেস্ক : রমজান উপলক্ষে টিসিবি কার্ড বা এনআইডি কার্ড ছাড়াই সাধারণ মানুষ চার ধরনের পণ্য কিনতে পারছেন। বুধবার (৫ মার্চ) সকাল থেকে রাঙামাটি শহরের পাঁচটি পয়েন্টে প্রতি প্যাকেজ ৪৫০ টাকা দামে পণ্য বিক্রি করা হচ্ছে।
এর মধ্যে একজন ভোক্তা ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি এবং ১ কেজি ছোলা নিতে পারছেন।
প্রতিটি পয়েন্টে প্রথম ৪০০ জন ভোক্তা পণ্য ক্রয় করতে পারবেন। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ২২ মার্চ পর্যন্ত এ ট্রাক সেল কার্যক্রম চলমান থাকবে। প্রতিদিন ৫টি করে জেলা শহরের সর্বমোট ১৫টি পয়েন্টে এই বিক্রয় কার্যক্রম চলবে।
রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা এ সব কার্যক্রম পরিদর্শন করেন। তিনি জানান, অনেক নিম্ন আয়ের মানুষের টিসিবি কার্ড নেই, তারা ছাড়াও সকলে প্রথম ৪০০ জন ভোক্তা পণ্য ক্রয় করতে পারবেন। সুষ্ঠুভাবে এই কার্যক্রম প্রথম দিন শেষ হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের