ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার কেমন, জানালেন রিজওয়ানা হাসান
ডুয়া নিউজ : উপদেষ্টাদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত গৃহীত হয় সেটার একটা রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে, ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার হচ্ছে ৬৮.১৬ শতাংশ। এটা বেশ ভালো হার।
আজ মঙ্গলবার (৪ মার্চ) বিকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “পিএসসির মাধ্যমে ৩৪৯৩ জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে। এটা অতিরিক্ত হিসেবে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামগঞ্জে মানুষের আসলে চিকিৎসা পায় না। তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়। চিকিৎসক যেন নিশ্চিত করা যায়। সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
পরিবেশ উপদেষ্টা বলেন, “আপনারা জানেন দুটো দেশ থেকে আমরা এলএনজি আনছি। কয়েকদিন আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে আড়াঙ্কো নামে সবচেয়ে বড় কোম্পানি আছে। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার চেয়ে কমে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে।”
এ সময় প্রধান উপস্থিত ছিলেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি প্রমূখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে