ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ধোলাইখালে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৫
ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টা দিকে কথা কাটাকাটির জেরে ধরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার সূত্রপাত ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে নির্মাণাধীন এক ঢালাইয়ের ওপরে পা দেওয়াকে কেন্দ্র করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্রাট অনিচ্ছাকৃতভাবে কাঁচা ঢালাইয়ে পা দেওয়ার পর স্থানীয়দের সঙ্গে এ নিয়ে বাগবিতন্ডা বাঁধলে তা সংঘর্ষে পরিণত হয়।
এরপর স্থানীয় লোকজন মিলে এই শিক্ষার্থীকে মারধর শুরু করে। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী তার সহপাঠীদের কল দিলে হাবিবসহ দুইজন ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে স্থানীয় লোকজন হাবিবসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে মারধর করে আটক করে রাখে। এই ঘটনার জের ধরে মধ্যরাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসে সংঘর্ষে জড়িয়ে যায়।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক জানান, ‘আমাদের আহত শিক্ষার্থীকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আমাদের সহকারী প্রক্টররা উপস্থিত আছেন। আমি সর্বাত্মক চেষ্টা করেছি পরিস্থিতি শান্ত করতে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা