ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন বর্জনের হুঁশিয়ারি শিক্ষকদের
ডুয়া ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা না পাওয়া গেলে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। এ জন্য তারা দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন।
শনিবার (০১ মার্চ) বিকেলে গণমাধ্যমে এ কথা জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজী।
তিনি বলেন, “টানা ১৮ দিন ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন তবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট দাবি মেনে নেওয়া হয়নি। ঈদের আগে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন না জারি করা হলে ঈদের পর এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত থাকব।”
অধ্যক্ষ দেলওয়ার হোসেন আরও বলেন, “এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা স্কুলের কর্মচারীর চেয়েও কম। বাড়ি ভাড়া পান মাত্র এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের ভিজিট ৮০০ থেকে এক হাজার টাকা। এক হাজার টাকায় কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় তা সরকার ভালো বলতে পারবে। আমাদের দাবি পূরণ না হলে আমরা রাজপথ ছাড়ব না।”
এর আগে গত ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করতে বাধা দেয় পুলিশ। এরপর আট সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য সচিবালয়ে যায়। সেখানে আশ্বাস পাওয়া হলেও কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। শিক্ষকরা জানিয়েছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা