ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, মাওলানা হাক্কানিসহ নিহত ৪
ডুয়া ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে জামিয়াত উলেমা-ই-ইসলাম-সামী (জেইউআই-এস)-এর প্রধান মাওলানা হামিদুল হক হাক্কানিও রয়েছেন।
শুক্রবার কেপির নওশেরা জেলার আকোড়া খাট্টাক এলাকার দারুল উলুম হাক্কানিয়া মসজিদে জুমার নামাজের পর এ বিস্ফোরণ ঘটে। দেশটির সংবাদমাধ্যম ডন, এক্সপ্রেস ট্রিবিউন ও জিও নিউজসহ বিভিন্ন সূত্রে এই তথ্য জানানো হয়েছে। তবে ইরানের বার্তা সংস্থাগুলো যেমন ইরনা ও মেহের জানিয়েছে যে বিস্ফোরণে হতাহতের সংখ্যা ২৫।
কেপির সেন্ট্রাল পুলিশ অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, মসজিদে ঘটে যাওয়া বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা ছিল এবং এতে মাওলানা হামিদুল হক হাক্কানি নিহত হয়েছেন। তিনি প্রয়াত মাওলানা সামিউল হক হাক্কানির ছেলে।
খাইবার পাখতুনখোয়ার ইন্সপেক্টর জেনারেল (আইজি) জুলফিকার হামিদ স্থানীয় সংবাদ চ্যানেলগুলোকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে হামলাকারী মাওলানা হামিদুল হক হাক্কানিকেই প্রধান লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামলাকারী জুমার নামাজ চলাকালীন মসজিদের পাশের গেট দিয়ে প্রবেশ করে এবং আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণের পর উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি পরিষেবাগুলো প্রস্তুত রাখা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
জেইউআই-এস-এর মুখপাত্র আসলাম ঘোরি এক বিবৃতিতে এই বিস্ফোরণকে ‘মর্মান্তিক ও নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এখন এমনকি মসজিদ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও সুরক্ষিত নয়। তিনি আরও বলেন, “এখন জনগণের কষ্টের কথা শোনার মতো কেউ নেই” এবং জেইউআই-এর কর্মী ও স্বেচ্ছাসেবকদের আহতদের সহায়তা ও রক্তদান করতে আহ্বান জানান।
মাওলানা হামিদুল হক হাক্কানি ছিলেন প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতা প্রয়াত মাওলানা সামিউল হক হাক্কানির পুত্র। মাওলানা সামিউল হক ছিলেন ‘তালেবানের আধ্যাত্মিক গুরু’ নামে পরিচিত। উল্লেখ্য, ২০১৮ সালের ২ নভেম্বর রাওয়ালপিন্ডিতে মাওলানা সামিউল হক নিজ বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে নিহত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়