×

ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

এইচএসসি পাশে আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ

২০২৬ অক্টোবর ১১ ২০:৪৭:৪২

এইচএসসি পাশে আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে ১৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। এ পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে নির্ধারিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে। যাচাইয়ের জন্য সঙ্গে রাখতে হবে সব নথির মূল কপি।

পদের নাম ও সংখ্যা

সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে মোট ১৫০ জন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে। তবে এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

দায়িত্ব ও কর্তব্য

নিয়োগপ্রাপ্তদের রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে। পাশাপাশি কোম্পানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন, বিক্রেতা ও পরিবেশকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে।

চাকরির ধরন ও কর্মস্থল

চাকরিটি ফুলটাইম। কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। কর্মস্থল নির্ধারিত হবে যেকোনো জায়গায়।

বেতন ও অন্যান্য সুবিধা

পদটিতে গ্রেডভিত্তিক বেতন ১১,০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত। এ ছাড়া রয়েছে টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড এলাউন্স, পণ্যভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ।

আবেদনের নিয়ম ও শেষ সময়

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে নির্ধারিত লিংকে ক্লিক করতে পারবেন। আবেদন করার শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত