ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
গমের মান যাচাইয়ে কঠোর হওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের মান পরীক্ষা, সংরক্ষণ ও সরবরাহের প্রতিটি ধাপে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। রোববার (১১ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা বহির্নোঙরে গমবাহী জাহাজ এমভি ‘স্প্রিং স্কাই’ পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষার ক্ষেত্রে নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে মেনে চলতে হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে, যাতে নিম্নমানের খাদ্যশস্য গ্রহণ কিংবা সরবরাহ করা না হয়।
তিনি আরও বলেন, খাদ্য আমদানি, পরিবহন, সংরক্ষণ, পরীক্ষা ও বিতরণ—প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রয়োজন। এসব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। কোনো একটি ধাপে দায়িত্বে অবহেলা দেখা দিলে পুরো খাদ্য সরবরাহ ব্যবস্থায় তার প্রভাব পড়তে পারে।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। খাদ্যশস্যের মান যাচাই এবং এ-সংক্রান্ত প্রতিবেদন তৈরির সময় নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। কারণ, এসব প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের কোনো মানুষ যাতে খাদ্যসংকটে না পড়েন এবং সবার কাছে যথাসময়ে খাদ্য পৌঁছানো সম্ভব হয়, সেই লক্ষ্য সামনে রেখে কাজ করতে হবে। খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আফরোজা খানম বলেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দেশপ্রেম, সততা ও পেশাগত নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনের সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন