ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
প্রশ্নফাঁসে দায় এড়াতে পারে না কর্তৃপক্ষ: ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক: যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই দায়মুক্তি পেতে পারে না বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে নতুন প্রশ্নপত্রের মাধ্যমে নিয়োগ পরীক্ষা আয়োজনের আহ্বান জানিয়েছে তারা।
শনিবার (১০ অক্টোবর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিবৃতিতে এসব দাবি তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। অতীতে প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও পরীক্ষা চালিয়ে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছিল, তার বিপরীতে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়ার পর পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত শ্রেয়তর পদক্ষেপ।
প্রশ্নফাঁসকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, লক্ষাধিক পরীক্ষার্থী ঢাকায় এসে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেওয়ার পর শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়া অনভিপ্রেত। এ ঘটনায় চাকরিপ্রার্থীরা যে মানসিক, আর্থিক ও শারীরিক ক্ষতির মুখে পড়েছেন, তা অপরিমেয়। তাঁদের এই দুর্ভোগ ও ক্ষতির প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমব্যথী।
নেতারা বলেন, ‘আমরা এই অমার্জনীয় অপরাধের নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে পরিকল্পিতভাবে প্রশ্নপত্র ফাঁসকারী ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে। ভবিষ্যতে যেকোনো উপায়ে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়