ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
কেয়ার বাংলাদেশের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কেয়ার বাংলাদেশের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (৬ অক্টোবর) বঙ্গভবনে প্রতিষ্ঠানটির সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার আর্ল রবার্ট মিলারের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে কেয়ার বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রতিনিধিদলের সদস্যরা। তাঁরা জানান, দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, তৈরি পোশাক খাতে নারীদের প্রশিক্ষণ এবং এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে কেয়ার বাংলাদেশ।
এ ছাড়া বিভিন্ন কৃষি প্রকল্প, স্বাস্থ্য ও পুষ্টি, রোহিঙ্গাদের মানবিক সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নেও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে বলে প্রতিনিধিদল জানায়। বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য কেয়ার বাংলাদেশের চারটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে।
রাষ্ট্রপতি কেয়ার বাংলাদেশের এসব কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি এর সুযোগ-সুবিধা আরও বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, একসময় এ দেশে কেয়ার বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় একটি নাম ছিল এবং আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটি ব্যাপক কাজ করত।
কেয়ার বাংলাদেশের কাজের সেই পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আলাদা প্রজ্ঞাপন লাগবে না
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ