×

ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষা ১ নভেম্বর

২০২৬ অক্টোবর ০৪ ১৮:৪৯:২১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষা ১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংযুক্ত সাত কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (অনার্স) পরীক্ষা শুরু হবে ১ নভেম্বর। এ পরীক্ষার ফরম পূরণ ৬ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শহিদুল্লাহর নির্দেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত কলেজগুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা-২০২৫ আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখ রবিবার থেকে শুরু হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম ৬ অক্টোবর শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে। নিয়ম মেনে মূল পরীক্ষার্থীদের পাশাপাশি আগের শিক্ষাবর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরাও এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শহিদুল্লাহ্ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলি ও পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন খুব শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

১২ কেজি এলপিজির দাম বাড়ল

১২ কেজি এলপিজির দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক: ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতি কেজিতে ২১ টাকা বাড়ানো হয়েছে। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত... বিস্তারিত