ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
আইনজীবীদের নিয়ে মন্তব্য: এমপি শাহাদাতকে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক: আইনজীবীদের নিয়ে প্রকাশ্যে ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ দিয়েছেন জেলা জজ কোর্টের আইনজীবী ওমর ফারুক তুষার। নোটিশে সাত দিনের মধ্যে লিখিতভাবে বক্তব্য প্রত্যাহার করে আইনজীবীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। ওই বক্তব্যে তিনি আইনজীবীদের উদ্দেশে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন বলে নোটিশে অভিযোগ করা হয়।
নোটিশ অনুযায়ী, অনুষ্ঠানে এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, আইনজীবীরা রাতে দোয়া করেন, যাতে পরদিন দুই-চারজন মাদকসেবীকে পেয়ে তাঁদের জামিন করিয়ে বাজার করে বাড়ি ফিরতে পারেন। আইনজীবীরা সামান্য টাকার বিনিময়ে মাদকসেবীদের জামিন করান বলেও তিনি মন্তব্য করেন।
নোটিশে সংসদ সদস্যের ওই বক্তব্যকে ভিত্তিহীন, মনগড়া ও কুরুচিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিচারব্যবস্থার অপরিহার্য অংশ আইনজীবী সমাজকে নিয়ে একজন সংসদ সদস্যের এমন মন্তব্য দায়িত্বশীল জনপ্রতিনিধির আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিরোধী দলে থাকার সময় রাজনৈতিক নেতাকর্মীদের মৌলিক অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকার কথাও নোটিশে তুলে ধরা হয়েছে।
নোটিশদাতা ওমর ফারুক তুষারের দাবি, ওই বক্তব্যে আইনজীবীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তাঁর ভাষ্য, এটি সংবিধানের ২৭ অনুচ্ছেদের পরিপন্থি এবং দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অপরাধের শামিল। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম ও জনসমক্ষে বক্তব্যটি ছড়িয়ে পড়ায় আইনজীবীদের আত্মমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, তিনি ঢালাওভাবে আইনজীবীদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেননি। তাঁর বক্তব্য, কিছু কিছু আইনজীবী মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে জামিন করাচ্ছেন। তাঁদের উদ্দেশে তিনি বলেছেন, তাঁরা যেন মাদকসেবীদের পক্ষে অন্তত তিনবার জামিন না চান। তিনি বলেন, এটাই ছিল তাঁর আহ্বান। নোটিশ পাঠানো আইনজীবী উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজটি করেছেন বলেও দাবি করেন তিনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)